সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী      চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী      তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী      ভূমধ্যসাগর থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, নিহত ১০      চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি      ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত      
রাজনীতি
প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আর কোনো বিশ্বাস বা ভরসা নেই : পাটওয়ারী
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “যেখানেই বিএনপির প্রার্থী থাকবে, সেখানেই আমরা তার বিপক্ষে ভোট দেব। তারেক রহমান সরাসরি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছেন। এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আর কোনো বিশ্বাস বা ভরসা নেই। তরুণ প্রজন্মের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তিনি হারিয়েছেন। আমরা বলছি, আল্লাহর ওয়াস্তে ইস্তফা দিন।”

সোমবার (২৭ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বেরে আয়োজতি এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান কাকে নিয়োগ দিয়েছেন? খারাপ মানুষকে। এতদিন রাশেদ খানকে দেখেননি? এখন তাকে জুতার ফিতা বাঁধার দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকজন নুরুল হক নুর। তাদের ফেসবুকে যারা লাইক দিয়েছেন, তাদের কাছেও ক্ষতিপূরণ চাইতে হবে। আমরা এতদিন তাদের বিশ্বাস করেছি, তাদের কথা শুনেছি। অথচ তারা যদি একটি প্রতিমন্ত্রীর পদ নিয়ে বিএনপির কাছে বিক্রি হয়ে যেতে পারেন, তাহলে আমাদের সেই বিশ্বাসের ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণ একটাই হতে পারে, তাদের উপযুক্ত জবাব দেওয়া।”

তিনি আরও বলেন, “এগুলো বললেই সবাই আমার বিরুদ্ধে লেগে যায়, বলে আমি অশ্লীল কথা বলি। আমি অশ্লীল কথা বলি না। যারা তরুণ প্রজন্মের সঙ্গে প্রতারণা করেছে, তাদের যেভাবে জবাব দেওয়া দরকার, সেভাবেই জবাব দিতে হবে। তাদের উচিত শিক্ষা দিতে হবে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের বিষয়, আওয়ামী লীগের বিষয় যদি সংসদে সমাধান করতে না পারি, তাহলে কারা কারা সংসদের সামনে যেতে রাজি আছেন, সবাই হাত তুলে দেখান। যেদিন আমরা সংসদের সামনে যাব, সেদিন তারেক রহমান সংসদে থাকবেন কি না, সেটাই দেখার বিষয়। তারেক রহমান, আপনার সময় আছে, ভালো হয়ে যান। সংসদে জুলাই সনদের বিষয়টি সমাধান করে নিন। তা না হলে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমরা সংসদের সামনে উপস্থিত হবো।”

তিনি আরও বলেন, “সেদিন আমরা ৩৬ দিন অপেক্ষা করব না। যেদিন যাব, সেদিনই আমাদের ভাইদের হত্যাকাণ্ডের বিচার এবং বাংলাদেশের সংস্কারের দাবি বাস্তবায়ন করেই মাঠ ছাড়ব, ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকুন। এখন থেকেই টাকা জমানো শুরু করুন। ট্রেনে, বাসে, ট্রাকে করে যেদিন ডাক দেওয়া হবে, সেদিন সবাই সংসদের সামনে গিয়ে উপস্থিত হবো। প্রয়োজনে সেখানেই অবস্থান নেব।”

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “ভাইয়াজান, সংস্কার দেবেন কি দেবেন না? আমাদের অধিকার ফিরিয়ে দিন, আমাদের ভবিষ্যৎ ফিরিয়ে দিন। সুন্দরভাবে দেশ পরিচালনা করুন। আপনার সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু আপনি যদি তরুণ প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিতে চান, সেই লড়াইয়ে আপনি, তারেক রহমান, জয়ী হতে পারবেন না। এটা শতভাগ লিখে দিতে পারি।”

জেলা যুবশক্তির আহ্বায়ক মাহফুজুর রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কৃষক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আবু সাঈদ উজ্জ্বল, জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   বিশ্বাস   পাটওয়ারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close