রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
কাপাসিয়ায় চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের প্রচারণায় হামলার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম (কবির)-এর নির্বাচনি প্রচারণার ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর সময় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রচারণায় নিয়োজিত কয়েকজন কর্মীর ওপর হামলা, একটি অটোরিকশা ভাঙচুর এবং একাধিক ফেস্টুন ও বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন তার সমর্থকরা।

রোববার (২৬ জুলাই) রাতে টোক ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও প্রার্থীর সমর্থকদের দাবি, একদল দুর্বৃত্ত হঠাৎ এসে প্রচারণার কাজে বাধা দেয়। এ সময় ফেস্টুন ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা, প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের ওপর হামলা এবং প্রচারণার কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এতে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার পর চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম (কবির) তার নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের শান্ত থাকার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাতে আমার প্রচারণার ফেস্টুন লাগানোর সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ফেস্টুন ভাঙচুর, প্রচারণায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা এবং গাড়ি ক্ষতিগ্রস্ত করার খবর আমি পেয়েছি। আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, কেউ কোনো প্রতিশোধমূলক বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াবেন না। শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইনকে সম্মান করুন।’

তিনি আরও বলেন, ‘ভাঙচুর, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শন কখনো মানুষের ভালোবাসা ও সমর্থন অর্জনের পথ হতে পারে না। আমি টোক ইউনিয়নে বিভেদ নয়, সম্প্রীতি চাই; সংঘাত নয়, শান্তি চাই; প্রতিহিংসা নয়, উন্নয়ন ও জনসেবার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সিদ্ধান্ত জনগণের, রায়ও জনগণের। আমি সেই রায়কেই শ্রদ্ধা করি।’

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মোতাসিম বিল্লাহ ফুয়াদ বলেন, ‘একজন প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে ফেলা, প্রচারণায় বাধা দেওয়া, কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর কোনো রাজনৈতিক শক্তির পরিচয় নয়; এটি দুর্বলতা, অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরাজয়। চেয়ারম্যান একজন দলের নয়, পুরো ইউনিয়নের প্রতিনিধি। তাই প্রতিদ্বন্দ্বিতা হোক কাজের, প্রতিযোগিতা হোক মানুষের ভালোবাসা অর্জনের। যারা মনে করেন ভয় দেখিয়ে মানুষের সিদ্ধান্ত বদলে দেওয়া যায়, তারা জনগণকে এখনো চিনতে পারেননি। মানুষ সব দেখে, সব বোঝে, আর শেষ কথা বলে ব্যালটের মাধ্যমে। আসুন, ভাঙচুর নয়, ভোটকে শক্তিশালী করি; প্রতিহিংসা নয়, শান্তিপূর্ণ সহাবস্থানকে বেছে নিই। এটাই আমাদের ইউনিয়নের মর্যাদা, এটাই সভ্য রাজনীতির পরিচয়।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close