রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
মেহেরপুরে চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজা নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:২১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজা নাহিদ হোসেন (২২) নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পেশায় সে সাইকেল মেকানিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়ীয়া গ্রামের লালন হোসেন ও জাহিদুল ইসলামের মধ্যে শরিকানা জমি নিয়ে
বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে গতকাল সন্ধ্যায় ঝগড়া শুরু হয়। এক
পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে জাহিদুলের ছেলে নাহিদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে চাচা
লালন। নাহিদকে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থার কারণে রাতেই তাকে
নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঢাকায়
ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে আনা হবে। তবে হামলাকারী লালনকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর   ধারালো অস্ত্র   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close