সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম: মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী      চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী      তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী      ভূমধ্যসাগর থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, নিহত ১০      
দেশজুড়ে
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৭ পরিবার পেল ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের সহায়তা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ২:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর (সিসিএ) দোলন জোসেফ গোমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্টার্ট ফান্ড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ, গ্রাউসের চেয়ারম্যান মংথোয়াইচিং মারমা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। একজন সংসদ সদস্য হিসেবে তিনি সার্বিক বিষয় তদারকি করবেন উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সংস্থা এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে পারে। তবে এ কাজের মূল তদারকি অবশ্যই জেলা প্রশাসন করবে।’ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি এ কার্যক্রমের সার্বিক তদারকি অব্যাহত রাখবেন বলেও জানান।

এ সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর এলাকার ১৯৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৮ হাজার টাকা, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বন্যায় ক্ষতিগ্রস্ত   ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close