সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
জাতীয়
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে বাংলাদেশের ওপর নতুন শুল্ক যুক্ত হচ্ছে না। 

মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জনস্বার্থে ব্রিকসসহ বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে যোগ দেওয়ার চেষ্টা করবে বিএনপি সরকার।

সাবেক রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করছে না জানিয়ে তিনি বলেন, ‘পদে থাকা অবস্থাকালীন সময়ের কাজের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার আগে ও পরের অপরাধ থাকলে ব্যবস্থা নেওয়া যাবে।’

সকল সংকট দুর করতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘আগের সরকারে জ্বালানি ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে বর্তমানের জ্বালানি সংকট। জ্বালানি নিরাপত্তার আগ পর্যন্ত নতুন করে কোনো শিল্পে গ্যাস দেওয়া হবে না। এতোদিন এনার্জি সিকিউরিটি ছিল না, অলিগার্ককে সুবিধা দেয়ার জন্য গ্যাস উত্তোলনে ভূমিকা নেওয়া হয়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শুল্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close