রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      
দেশজুড়ে
নড়াইলে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে নড়াইলের কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কালিয়া উপজেলা পরিষদের হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে ও কালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন।

প্রতিযোগিতায় কালিয়া পিএস পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শাহাবাগ ইউনাইটেড একাডেমি ও চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কে শিক্ষার্থীরা দুর্নীতির বিভিন্ন কারণ, এর সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের করণীয় নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পাশাপাশি মানুষের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের ছোটবেলা থেকেই সত্যবাদিতা, ন্যায়বোধ ও দেশপ্রেমের মূল্যবোধে গড়ে তোলা প্রয়োজন।’

মোহাম্মদ আবদুল ছালাম আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা ও সচেতন নাগরিকত্বের বিকাশে সহায়ক ভূমিকা রাখে।’

অনুষ্ঠানে দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক আল-আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, দুদকের সহকারী পরিদর্শক সুমিত দাস, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিরঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান ও সদস্য খাইরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘দুর্নীতি দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। তাই দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নতুন প্রজন্মকে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।’

প্রতিযোগিতায় চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।

আল-আমীন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   দুর্নীতি প্রতিরোধ   বিতর্ক প্রতিযোগিতা   চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close