রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
বিনোদন
রণবীরের ভাবনায় এখন ‘লাভ অ্যান্ড ওয়ার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:১৮ এএম
বলিউড তারকা রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুর

‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা রণবীর কাপুর। তিনি জানিয়েছেন, আপাতত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত নন; বরং পুরো মনোযোগ রয়েছে ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর দিকে।

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও আছেন অভিনেত্রী সাই পল্লবী ও দক্ষিণী অভিনেতা যশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলেন রণবীর কাপুর। এ সময় রণবীরের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন এ সিনেমাটির পরিচালক নিতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রা। 

তবে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা আলোচনা থাকলেও অনুষ্ঠানটিতে সিনেমাটি প্রসঙ্গে নতুন কোনো তথ্য শেয়ার করেননি রণবীর কাপুর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, আপাতত তার সম্পূর্ণ মনোযোগ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে। 

‘ধুম ফোর’-এ তার অভিনয়ের খবরটি শুধুই গুঞ্জন উল্লেখ করে এ অভিনেতা বলেন, এ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে একই সঙ্গে নিজের নতুন প্রজেক্টের আপডেট দিয়েছেন তিনি। জানিয়েছেন অভিনেতা ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রণবীর   বলিউড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close