সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
আন্তর্জাতিক
ইরাকের ৭ প্রদেশে যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরাকের অন্তত সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালা প্রদেশের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান যৌথভাবে হামলা চালায়।

রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, নিহত ও আহতের এই সংখ্যা প্রাথমিক। মাঠপর্যায়ের মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং সৌদি বিমান বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

হামলায় পিএমএফের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক যান এবং অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ইরাক সরকার এ হামলাকে দেশের আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ হিসেবে উল্লেখ করে পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের জরুরি বৈঠক আহ্বান করেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরাক   যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close