বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
বিনোদন
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ববিতার ৭৪তম জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার ৭৪তম জন্মদিন আজ। ৭৩ বছর পূর্ণ করে নতুন বছরে পা রাখা এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী এবারও ছেলে অনিকের সঙ্গে কানাডায় জন্মদিন উদযাপন করছেন। অভিনয়জীবনের পাঁচ দশকের বেশি সময়ে তিনি ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন।

১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন ববিতা। তার আসল নাম ফরিদা আক্তার পপি। বড় বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে আসেন তিনি। ১৯৬৯ সালে পরিচালক জহির রায়হান পরিচালিত শেষ পর্যন্ত সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

পরবর্তীতে ভারতের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ববিতার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা, গোলাপী এখন ট্রেনে, নয়নমণি, সুন্দরী, লাঠিয়াল, এক মুঠো ভাত, মা, লাইলি মজনু, দহন ও দিপু নাম্বার টু।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক এবং আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলা চলচ্চিত্র   কিংবদন্তি   ববিতার ৭৪তম জন্মদিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close