বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
আন্তর্জাতিক
আর্জেন্টিনায় প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলাবিষয়ক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানায়, বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া অনুকূল ছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

হেলিকপ্টারটিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবিলাবিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। প্রায় ৫০ জন জরুরি সেবাকর্মীর জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

সান হুয়ান কর্তৃপক্ষ নিহতদের মধ্যে পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ-ফায়ার প্রধান হোর্হে কারবাহালের পরিচয় নিশ্চিত করেছে। নিহত বাকি তিনজন হেলিকপ্টারের ক্রু সদস্য।

দুর্ঘটনার পর একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টার থেকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। তবে দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল পাহাড়ি পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে।

হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আয়তনে প্রায় অস্ট্রিয়ার সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহা কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, গত তিন দিনেই শত শত হেক্টর বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

সূত্র: দ্য সান

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   প্রশিক্ষণ হেলিকপ্টার   বিধ্বস্ত   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close