শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ১:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ করা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে।

রোববার (৯ আগস্ট) সকালে বান্দরবান আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে বান্দরবান রাজারমাঠে জড়ো হন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা।

পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইং চ প্রু মাস্টার উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের উদ্বোধন করেন।

এরপর রাজারমাঠের মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি ডা. মং উষাথোয়াইয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা।

এ সময় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক কৃপা ত্রিপুরা, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তীসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খুমীসহ ১১টি জনগোষ্ঠীর নারী-পুরুষেরা বর্ণিল সাজে সেজে অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দ্রুত আন্তর্জাতিক আদিবাসী দিবসের স্বীকৃতি ও বাস্তবায়ন, আদিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতির উন্নয়ন এবং অধিকার সংরক্ষণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  আদিবাসী দিবস   বান্দরবান   কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close