বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক      হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      
আন্তর্জাতিক
আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বোমা হামলায় আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট)  হাসপাতাল ও পৌরসভা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত মেয়রের নাম হাবিব-উর-রহমান মনসুর। তিনি বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদের মেয়র ছিলেন।

হাসপাতালের এক নার্স জানান, মেয়রকে বহনকারী গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে পরে নিহত হন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই নার্স এএফপিকে এ তথ্য জানান।

ফায়জাবাদ পৌরসভার এক কর্মীও জানান, তাদের কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

মেয়র মনসুর হত্যার মাত্র তিন সপ্তাহ আগে একই প্রদেশে আরেক সরকারি কর্মকর্তা গুলিতে নিহত হন। বাদাখশানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি ফায়জাদাদে যাওয়ার পথে গুলিতে নিহত হন।

আফগানিস্তানে সক্রিয় সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ-খোরাসান ওই হামলার দায় স্বীকার করেছিল।

দুর্গম বাদাখশান তালেবান শাসনামলে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণের কেন্দ্র হয়ে উঠেছে। পাঁচ বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর প্রদেশটিতে খনন কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

তবে নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত মে মাসে আফিমের পপি ক্ষেত ধ্বংস করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে এক কিশোরসহ দুজন নিহত হন।

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও ২০২১ সালে তারা ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন হামলা হয়ে আসছে।

এর মধ্যে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে দায়েশ-খোরাসান। গত জানুয়ারিতে রাজধানী কাবুলের একটি চীনা রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হন। ওই হামলার দায়ও গোষ্ঠীটি স্বীকার করেছিল।

এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হন। ওই হামলার দায়ও দায়েশ-খোরাসান স্বীকার করেছিল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মেয়র নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close