বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
উখিয়ায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে উখিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত পাঁচজন এবং পূর্বের নিয়মিত মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “উখিয়া থানা এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   গ্রেপ্তার   পুলিশের অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close