বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
দেশজুড়ে
খালেদা জিয়ার জন্মদিনে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদলের দোয়া
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৪:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া মাহফিল করেছে ঢাকা জেলা যুবদল।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব কনভেনশন হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, “গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া ছিলেন সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা রয়েছে। তার কর্ম ও রাজনৈতিক অবদানের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।”

অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সাভার ও আশুলিয়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার জন্মদিন   ঢাকা জেলা যুবদল   দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close