শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
শিক্ষা
খালেদা জিয়ার জন্মদিনে হাবিপ্রবিতে দোয়া মাহফিল
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার রূহের মাগফেরাত কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া এবং তার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সন্তান আরাফাত রহমান কোকোসহ পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের সার্বিক কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান, রেজিস্ট্রার ও ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইউট্যাব সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   জন্মদিন   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close