শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: বড় ধাক্কা খেল ভারত      বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভীসহ চার নেতা      হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু      রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      
খেলাধুলা
মেসির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার আহ্বান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪৪ পিএম
মাঠে ফিরেছেন লিওনেল মেসি

মাঠে ফিরেছেন লিওনেল মেসি

লিওনেল মেসি ফিরেছেন ফুটবল মাঠে। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। পিতার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। তাই এই মুহূর্তে মেসিকে ঘিরে বাড়তি প্রশ্ন, আলোচনা কিংবা কৌতূহল নয়। প্রয়োজন নীরবতা, শান্তি আর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান- এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস।

মেসির বাবা হোর্হে মেসি গেল ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার (১৪ আগস্ট) মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে গিয়ের্মো হয়োস বলেন, ‘সবকিছু ধীরে ধীরে এগোতে দেওয়া উচিত। কারণ মেসি যে গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটি রাতারাতি বদলে যাওয়ার মতো কোনো বিষয় নয়।’

তার ভাষায়, নীরবতা, শান্তিই এখন সবচেয়ে ভালো পথ। মেসিকে নিজের মতো করে সময় খুঁজে নেওয়ার সুযোগ দিতে হবে এবং সেই নীরবতার মধ্যেই তার পাশে থাকতে হবে।

হয়োস মেসিকে একজন অসাধারণ মানুষ হিসেবেও বর্ণনা করেন এবং তার পরিবারের প্রশংসা করেন। গত ৮ আগস্ট রাতে বিমানে করে রোজারিওতে যান মেসি। সেখানে তিনি একটি ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেন। এরপর মায়ামিতে ফিরে এসে আবারও ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে যোগ দেন।

দলের প্রতি মেসির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে গিয়ের্মো হয়োস আবেগঘন কণ্ঠে বলেন, ‘তার মূল্যায়ন করার মতো যথেষ্ট শব্দই তিনি খুঁজে পান না। শুধু ফুটবলার হিসেবে মেসির মূল্য নয়, একজন অসাধারণ মানুষ হিসেবে তার বিশাল হৃদয় এবং মানবিক মূল্যবোধই বেশি গুরুত্বপূর্ণ। আর কখনো কখনো সেই অনুভূতি প্রকাশ করার জন্য শব্দ যথেষ্ট হয় না।’

শুক্রবার সকালেও সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলনেও অংশ নেন মেসি। সামনে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ। এমএলএসে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে তারা।

মেসির খেলার সময় কতটা হবে এবং দলের অধিনায়কের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন-এমন প্রশ্নের জবাবেও হয়োস আবারও ফিরিয়ে আনেন সেই একই প্রসঙ্গ- নীরবতা।

তিনি বলেন, ‘কিছু বিষয় একান্তই ব্যক্তিগত। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ব্যক্তিগত বিষয় থাকে। মেসির ক্ষেত্রেও বিষয়টি একই। মানুষ কথা বলতে এবং নিজের মতামত দিতে ভালোবাসে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগত সীমারেখাকে সত্যিকার অর্থে সম্মান করা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেসি   লিওনেল মেসি   ইন্টার মায়ামি   গিয়ের্মো হয়োস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close