শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
বিনোদন
গিটার জাদুকরের জন্মদিন আজ, বেঁচে আছেন ভক্ত হৃদয়ে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘তারাভরা রাতে’, ‘চলো বদলে যাই’—এমন অসংখ্য কালজয়ী গান দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক—সব পরিচয় ছাপিয়ে তিনি বাংলা ব্যান্ড সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র।

আজ ১৬ আগস্ট, এই গিটার জাদুকরের জন্মবার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। তবে মৃত্যুর প্রায় আট বছর পরও তার গান ও গিটারের মূর্ছনা শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়।

১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে তার পথচলা শুরু হয়। পরে দীর্ঘ সময় ‘সোলস’ ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নিজের ব্যান্ড ‘এলআরবি’ প্রতিষ্ঠা করে বাংলা ব্যান্ড সংগীতে নতুন মাত্রা যোগ করেন তিনি।

আইয়ুব বাচ্চুর কণ্ঠের পাশাপাশি গিটারবাদনও তাকে আলাদা পরিচিতি এনে দেয়। ভক্তদের কাছে তিনি ছিলেন ‘বস’ নামে পরিচিত। ‘রূপালী গিটার’, ‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’সহ তাঁর অসংখ্য গান এখনো শ্রোতাদের প্লেলিস্টে নিয়মিত জায়গা করে নেয়।

এবারের জন্মবার্ষিকীতেও নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে আইয়ুব বাচ্চুকে। তার জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে আটটি ব্যান্ড ও ১২ জন শিল্পীর কণ্ঠে নিয়ে আসা হচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। অ্যালবামটি থেকে পাওয়া অর্থ আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

শুধু দেশে নয়, দেশের বাইরেও তার গান ও স্মৃতিকে ঘিরে আয়োজন হচ্ছে। রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘এবি ফরএভার-২০২৬’ ট্রিবিউট কনসার্ট। আর ইতালির রোমে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে ফিরছেন আরেক কিংবদন্তি নগরবাউল জেমস।

আইয়ুব বাচ্চু আজ নেই, কিন্তু তার সৃষ্টি রয়ে গেছে। গিটারের ছয় তারে, অগণিত শ্রোতার কণ্ঠে আর প্রিয় প্লেলিস্টে তার গান এখনো বেজে ওঠে। তাই সময় পেরোলেও সংগীতের আকাশে তিনি আজও উজ্জ্বল এক নক্ষত্র।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গিটার জাদুকর   জন্মদিন   ভক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close