শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
খেলাধুলা
বাংলাদেশে আসছেন ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম
ডিয়েগো ম্যারাডোনার সাথে ক্লদিও ক্যানিজিয়া

ডিয়েগো ম্যারাডোনার সাথে ক্লদিও ক্যানিজিয়া

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও ডিয়েগো ম্যারাডোনার একসময়ের সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশে আসছেন। কাল সোমবার (১৭ আগস্ট) ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বিশেষ অতিথি থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা এই ফরোয়ার্ড।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে ৩৬টি স্কুল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল (বিআইটি) ও ঢাকা নৌবাহিনী কলেজ। 

সমাপনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ৫৯ বছর বয়সী ক্লদিও ক্যানিজিয়া। ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন অবদান রাখা ক্যানিজিয়া এবার বাংলাদেশে আসছেন তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছেন ক্যানিজিয়া। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। তার মতো একজন কিংবদন্তি ফুটবলারের উপস্থিতি স্কুল পর্যায়ের খেলোয়াড়দের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।

বাংলাদেশ সফরকালে ক্যানিজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন।

বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে। ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের সমাপনী আয়োজন। বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল। 

খেলা শেষে অনুষ্ঠিত হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হবে।

এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও বিশেষ অতিথি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্লদিও ক্যানিজিয়া   আর্জেন্টিনা ফুটবল   ম্যারাডোনা   ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close