শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      
বিনোদন
মাত্র ২৭-এ থামল অনন্যা রাজের জীবন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন বলিউড অভিনেত্রী অনন্যা রাজ। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তবে অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে মৃত্যুর প্রায় এক মাস পর, তার নিজের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে।

পরিবারের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ১৫ জুলাই মধ্যরাতে ঘুমের মধ্যেই মারা যান অনন্যা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবার জানিয়েছে, গত এক বছর ধরে নানা শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। বিভিন্ন অস্বস্তি ও কষ্টের মধ্যেও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছিলেন অভিনেত্রী।

বিবৃতিতে আরও বলা হয়, অনন্যা ছিলেন দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী এক তরুণী। নিজের জীবন নিজের মতো করে বাঁচতেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শূন্যতা তৈরি হয়েছে। অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে পরিবার।

অভিনেত্রীর শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তার পরিবার। তবে মৃত্যুর কারণ বা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করা হয়েছে।

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা রাজ ২০১৬ সালে ‘৭ আওয়ারস টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। পরবর্তীতে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন অনন্যা।

২০২২ সালে মুক্তি পাওয়া তেলেগু ভাষার সাসপেন্স-থ্রিলার ‘থাগগেদে লে’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। অল্প বয়সেই তার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অনন্যা রাজ   বলিউড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close