রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
বিনোদন
জীবনের নতুন বছরে আল্লাহর নৈকট্য চান লুবাবা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশুশিল্পী হিসেবে দর্শকের কাছে পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা এখন অভিনয় থেকে অনেকটাই দূরে। দীর্ঘদিন ধরে অভিনয়জগতের বাইরে থাকা এই অভিনেত্রী সময় দিচ্ছেন নিজেকে ইসলামের পথে গড়ে তুলতে। জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জীবনের নতুন বছরের জন্য আল্লাহর কাছে দোয়া করেন লুবাবা। একই সঙ্গে অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যৎ জীবন ঈমান ও তাকওয়ার সঙ্গে কাটানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি।

লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’

তিনি আরও লেখেন, ‘আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই—আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।’

জীবনের অবশিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক চেয়ে লুবাবা নিজের পরিবার ও সব মুসলিম উম্মাহর জন্যও দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন।

তার ভাষায়, ‘হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।’

পোস্টের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে লুবাবা বলেন, ‘আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এ সময় ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন তিনি। এর অর্থ হিসেবে লেখেন, ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’ শেষে ‘আমিন ইয়া রব্বাল আলামিন’ লিখে পোস্টটি শেষ করেন এই অভিনেত্রী।

এর আগে বাগ্‌দান নিয়ে আলোচনায় এসেছিলেন সিমরিন লুবাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌দত্তার সঙ্গে ছবি প্রকাশের পর তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ তাকে শুভকামনা জানালেও কেউ বাল্যবিবাহের অভিযোগ তুলে সমালোচনা করেন।

পরে বিষয়টি পরিষ্কার করে লুবাবা জানান, তার শুধু বাগদান হয়েছে, এখনো বিয়ে হয়নি। বাগ্‌দত্তার সঙ্গে আংটিবদল হয়েছে এবং বিয়ের জন্য এখনো অনেক সময় বাকি।

বিয়ে নিয়ে দেওয়া আরেক পোস্টে লুবাবা জানিয়েছিলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাদের বিয়ে সম্পন্ন হবে। এ সময়ও সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  সিমরিন লুবাবা   শিশুশিল্পী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close