শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
জাতীয়
লাইফ সাপোর্টে শিউলি খানম, দোয়া চেয়েছে পরিবার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১২:৫৫ পিএম
ছবি : প্রতিবেদক/খোলা কাগজ

ছবি : প্রতিবেদক/খোলা কাগজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের ছোট বোন শিউলি খানম। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি এম ইকবাল হোসেইন এমপি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন শিউলি খানমকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন শিউলি খানম। প্রথমে তাকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

শিউলি খানমের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

তবে রোববার (১৬ আগস্ট) থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শিউলি খানমের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লাইফ সাপোর্ট   শিউলি খানম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close