রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
দাউদকান্দিতে স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ড
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের সূত্রপাতের পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, “বাসে আগুন দেখে আমরা দৌড়ে আসি। সকল যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। তবে এটি ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল। পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।”

আরেক স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, “আগুন দেখে দ্রুত সড়কে যাই। বাসটি থেকে যাত্রীরা নিরাপদে বের হতে পেরেছেন। বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল।”

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম বলেন, “সামনে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা দেওয়ার ফলে স্লিপার কোচটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিই। এতে তেমন কেউ হতাহত হয়নি। চালক ও স্টাফরা পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   স্লিপার কোচ   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close