শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২২ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা ভারী বৃষ্টি ও জোয়ারের প্রভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকায় নগরীর আগ্রাবাদ, সিডিএ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। জলাবদ্ধ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় নগরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অনেক সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

ভারী বৃষ্টির কারণে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজটের সৃষ্টি হয়েছে। ফলে ওই পথেও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার।

তিনি জানান, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

এদিকে টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  টানা বৃষ্টি   চট্টগ্রাম   জলাবদ্ধতা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close