রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় ময়লার ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কা, যাত্রী নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ময়লার ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন— সদর উপজেলার চরমারিয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী জোসনা ও তার শিশুপুত্র আইফান, তাড়াইল উপজেলার হাবিব মিয়ার স্ত্রী রাবিয়া এবং অটোরিকশার চালক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার নজরুল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ময়লার গাড়িতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা চার যাত্রী ও চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আরিফুর রহমান বলেন, ‘মির্জাপুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ময়লার ট্রাক   সিএনজি   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close