শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:০২ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:২৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিজিবির সরাইল রিজিয়ন সদর দপ্তরের অধীনে সিলেট সেক্টর, শ্রীমঙ্গল সেক্টর, কুমিল্লা সেক্টর ও ময়মনসিংহ সেক্টরে অভিযান চালিয়ে ৮৩০ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ সব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। 

বিজিবি জানায়, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১০ আগস্ট সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ চারটি সেক্টরের ১৩ টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হয়। সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে ২১১টি বিওপির মাধ্যমে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযানে চারটি পিস্তল, ছয়টি এয়ার গান, পাঁচটি পাইপ গান ও একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। এ ছাড়াও ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে। 

ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট অঞ্চলের কালাসাদেক, গুচ্ছগ্রাম, ধলাই ব্রিজ, পিয়াইন নদী, বাল্লাঘাট ও জাফলং ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছে বিজিবি। এ সব অভিযানে ২ হাজার ১২১ ঘনফুট বালু ও ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বাংলাদেশি   বিএসএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close