রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
ডোমারে নসিমনের ধাক্কায় শিক্ষার্থী নিহত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে যায়।

নিহত শিক্ষার্থী শাহজাহান ইসলাম (২০) উপজেলার আমডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে। শাহজাহান এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।   

আহতরা হলেন— মোটরসাইকেল চালক নিহতের চাচা মমিনুর ইসলাম ও ফুফা লোকমান হোসেন।

জানা যায়, কয়েকদিন পরে মালেশিয়ায় যাওয়ার কথা ছিল শাহজাহানের। মোটরসাইকেলে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথে তিনবট বাজার এলাকায় জলঢাকা থেকে গরুবোঝাই একটি নসিমন ডোমারের বসুনিয়া হাটের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। নসিমনটি উল্টে তিনজনেই চাপা পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত মমিনুর ইসলাম ও লোকমান হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচা জাহিদুল ইসলাম বলেন, ‘শাহজাহান এবার এসএসসি পাস করেছে। কিছুদিনের মধ্যে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সে ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।’

ডোমার থানার অফিসার ইনচার্জ (এসআই) কাওছার আলম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  সড়ক   দুর্ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close