শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
মানুষ সহজে উন্নত-মানসম্মত চিকিৎসাসেবা পাবে : সাংসদ আবু তালেব
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার উদ্বোধন এ এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে উপজেলার মানুষ আরও সহজে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।’

সোমবার (১৭ আগস্ট) উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, ‘চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সেবার মান আরও বাড়াতে হবে। যেসব সমস্যা রয়েছে, তা পর্যায়ক্রমে সমাধান করে জনগণের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।’

আবু তালেব মন্ডল বলেন, ‘সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, আরএমও ডা. কামরুজ্জামান, জুনিয়র কনসালট্যান্ট (প্যাথলজি) ডা. ফাইরুজ পারভীন তানিয়া, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

কেকে/ এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close