শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
ধনবাড়ীতে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পাঠদান করলেন ইউএনও
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পিটিএস উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীরা জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত হয়েছে। তিনি তাদের ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিয়েছেন।

পিটিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক বলেন, ইউএনও মহোদয় দুটি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোসহ নানা সমস্যার কথা শোনেন এবং খোঁজখবর নেন। শিক্ষার্থীরা ইউএনও মহোদয়ের কাছে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি করেন।

ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব। পরিদর্শনের সময় মনে হলো, শিশুদের কিছু সময় পাঠদান করি। তারা ক্লাসটি উপভোগ করেছে, এতে আমিও আনন্দিত। 

তিনি জানান, সময়মতো শিক্ষার্থী-শিক্ষকের উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমে তাদের মনোযোগের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ী   বিদ্যালয় পরিদর্শন   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close