রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
বিবিধ
২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:২২ পিএম
২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক দিশা

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক দিশা

২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীনকে সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপার নিউমারারি) নূরানী ফেরদৌস দিশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ.ত.ম. আব্দুল্লাহেল হাদী ও মো. জাহিদুর রহমান।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক আসমা আখতার নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম ব্যাচের সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটিকে ব্যাচের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ২৯তম বিসিএস পুলিশ ফোরাম   কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close