রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
জাতীয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভাঙ্গলেই ফাইন হবে অটো
খোলা কাগজ প্রতিবেদন
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর নয় ট্রাফিক আইন লঙ্গন। ট্রাফিক আইন লঙ্ঘন করলেই জরিমানা হয়ে যাবে অটো। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্যবস্থা নেওয়া শুরু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় এ সিস্টেম আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জানা গেছে, মঙ্গলবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মামলা দেওয়া হবে।

এরপর যানবাহনের নিবন্ধিত মালিকের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। মামলার তথ্য পাওয়ার পর আইন অমান্যকারী যানবাহনের মালিকেরা নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে (বিকাশ, নগদ ইত্যাদি) জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় আধা স্বয়ংক্রিয় এআই ক্যামেরায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হলেও প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির এআই ক্যামেরা বসানো হয়েছে। এই প্রযুক্তির আওতায় মহাসড়কটির প্রায় ২৫০ কিলোমিটার সড়ক নজরদারি করা হবে। এ লক্ষ্যে ১ হাজার ৪২৭টি ক্যামেরা বসানো হয়েছে। ইতোমধ্যে এ কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে মামলা দেওয়া শুরু হবে।

হাইওয়ে পুলিশ আরও জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর করা সম্ভব হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   ট্রাফিক আইন ভাঙ্গা   ফাইন করা   অটো ফাইন সিস্টেম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close