রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
সিংগাইরে মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বঙ্গবন্ধু মোড়ে সুদক্ষিরা দক্ষিণপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে রফিকুল ইসলাম রফু, ওয়ার্ড সদস্য আব্বাস উদ্দিন, মুহাম্মদ উল্লাহ, রিয়াদ হোসেন, মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটছে। বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সরবরাহের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে। স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ও সামাদ এবং তাদের সহযোগী সাত্তার ও খালেক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তাদের মাদক কারবারের কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মাদকবিরোধী কোনো প্রতিবাদ কর্মসূচি বা অভিযোগের কারণে যেন সাধারণ মানুষ হয়রানি কিংবা হুমকির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনকে নজর দিতে হবে। 

এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহ বন্ধে কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানান তারা।

মানববন্ধন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   মাদক   ব্যবসায়ী   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close