সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
বিএমডিএর নতুন নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীরের দায়িত্ব গ্রহণ
শ.ম সাজু ও হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে রাজশাহীতে পৌঁছানোর পর তিনি গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন। পরে তিনি বিএমডিএর প্রধান কার্যালয়ে আসেন।

প্রধান কার্যালয়ে পৌঁছালে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা নতুন নির্বাহী পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিভিন্ন সংগঠন এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন নির্বাহী পরিচালককে পেয়ে বিএমডিএ পরিবারে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

যোগদানের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরেন্দ্র অঞ্চলের কৃষক ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের, পাশাপাশি বড় ধরনের দায়িত্বও। 

তিনি বিএমডিএর সাবেক চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিহান আসিফ আসাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমি বিএমডিএর সব কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কৃষকবান্ধব কার্যক্রম জোরদার করা, সেচ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করা এবং বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

নির্বাহী পরিচালক আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদনের বড় ভিত্তি হলো সেচ। তাই ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। সেচ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অপচয় রোধ, সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী যদি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তাহলে বিএমডিএ আরও শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। আমরা সবাই মিলে এমন একটি বিএমডিএ গড়ে তুলতে চাই, যার সুফল সরাসরি বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ পাবেন।

তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং বিএমডিএকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

দুপুরে বিএমডিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম।

সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোসা. রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী ও সচিব মো. এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. সৈয়দ জিল্লুর বারী, রাজ (২০৮৮) সিবিএ সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ফারুক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত পারভেজ ও সাধারণ সম্পাদক সামসুল আলমসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার, সহকারী প্রকৌশলী ও উচ্চতর উপসহকারী প্রকৌশলীরা।

উল্লেখ্য, গত ১১ আগস্ট মো. জাহাঙ্গীর আলম খানকে কৃষি মন্ত্রণালয়ের অধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close