সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
মোহাম্মদপুরে কাইয়ুম গ্রুপের চার সন্ত্রাসী গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ কাইয়ুম গ্রুপের চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

রোববার (১৬ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন জহুরী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে মোহাম্মদপুর থানাধীন জহুরী মহল্লা এলাকায় কয়েকজন অস্ত্র কারবারি অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কাইয়ুম গ্রুপের সদস্য ও অস্ত্র কারবারি মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (২৯), মো. সাঈদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৪৩), মো. শরিফ (৩০) ও মো. শাওনকে (৪০) গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া, আজিজ মহল্লা ও সূচনা কমিউনিটি সেন্টার সংলগ্ন রিং রোড এলাকায় কাইয়ুম গ্রুপটি অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তার রুবেল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দাঙ্গা, খুন ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। এ ছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বলপূর্বক গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। আদাবর থানায় ভয়ভীতি প্রদর্শন, ডাকাতির প্রস্তুতি ও খুনের অভিযোগে আরও পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/ এআই



আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   সন্ত্রাসী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close