রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পৃথক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকার রুপসপুরের চিড়িয়াখানা রোডে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ কারণে ওই ঘটনায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

সহকারী কমিশনার জানিয়েছেন, ওই এলাকায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নজরদারিও অব্যাহত থাকবে।

অপরদিকে মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনার সময় একজনকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি মো. ছাতির মিয়া (৩৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে। পরে আটক ছাতির মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে। তাই এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি তাদের।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close