মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
বিনোদন
‘আমার এখনো বিয়ে হয়নি’, গুঞ্জন উড়িয়ে পূজা চেরীর কড়া বার্তা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৩১ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হচ্ছিল। কখনো এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের কথা, আবার কখনো বিয়ে হয়ে যাওয়ার দাবিও করা হয়। তবে এসব খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পূজা চেরী স্পষ্ট করে জানান, তার এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে যাচাই ছাড়া তাকে নিয়ে ব্যক্তিগত বিষয়ে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।

পূজা বলেন, কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে খবর প্রকাশ করা হচ্ছে। এসব ঘটনায় তিনি বিব্রত ও দুঃখিত।

নিজের বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বারবার বলতে চাই—আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের আলোচনা চলছে বলে দাবি করা হয়েছিল। এমনকি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিয়ে হয়ে যাওয়ার কথাও বলা হয়েছিল। তবে তখন পূজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে সেই খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এবার নিজের বক্তব্যে পূজা আগের একটি সাক্ষাৎকারের কথাও তুলে ধরেছেন। সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই বিষয়টি সবাইকে জানাবেন বলে জানিয়েছিলেন।

পূজা তার পোস্টে বলেন, বিয়ের বিষয়ে লুকানোর কিছু নেই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে তা প্রকাশ করবেন।

এদিকে তাকে নিয়ে যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিগত সংবাদ প্রকাশের বিষয়টিও ভালোভাবে নেননি এই অভিনেত্রী। এ ধরনের প্রতিবেদনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের বিষয়টি সামনে এনেছেন।

পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে পূজা দাবি করেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়।

তিনি সতর্ক করে বলেন, তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে নেওয়া হলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি বাধ্য হবেন।

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান পূজা চেরী। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ও দর্শক-ভক্তদের ভালোবাসার প্রতি নিজের সম্মানের কথাও জানান তিনি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পূজা চেরী   বিয়ে   কড়া বার্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close