সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি      ● হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৫ জনের      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২১৫৮       ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      
বিনোদন
ভারতে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘আলী’
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ২:৩১ পিএম
‘আলী’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

‘আলী’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতের ব্যাঙ্গালুরু অনুষ্ঠিত আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে (বিআইএসএফএফ) পুরস্কার জিতেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এ উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত এ চলচ্চিত্র। 

চলচিত্রের প্রযোজক তানভীর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ সুখবরটি  জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’।’

উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ পুরো ‘আলী’ টিম এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

প্রযোজকের করা সেই পোস্টের মন্তব্য ঘরে নির্মাতা আদনান আল রাজীবকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
  
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন। গল্পে উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী। সে সমাজের প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এ গল্পের নায়ক সে।

প্রসঙ্গত, ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি। এবার এশিয়ার এ গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য আরেকটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পুরস্কার   সিনেমা   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close