রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
বিনোদন
সংসারে নতুন অতিথি, বাবা-মা হলেন অনুপম-প্রশ্মিতা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও প্রশ্মিতা পালের সংসারে এসেছে নতুন আনন্দ। পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুত্রসন্তানের জন্ম দেন অনুপমের স্ত্রী ও সংগীতশিল্পী প্রশ্মিতা পাল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবরটি জানিয়ে অনুপম লেখেন, পুত্রসন্তানের আগমনে তারা ভীষণ আনন্দিত।

খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের ভক্ত-অনুরাগীরা। নবজাতক ও মায়ের জন্য ভালোবাসা ও শুভকামনায় ভরে উঠেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যঘর। অনুরাগীদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন অনুপম।

অনুপম রায় ও প্রশ্মিতা পালের সম্পর্কের শুরু অবশ্য হঠাৎ করে নয়। দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর তাদের সম্পর্ক গড়ায় পরিণয়ের দিকে। ২০২৪ সালের মার্চে কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

সংগীতজগতের পরিচিত এই দুই মুখ নিজেদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সংসারও সামলাচ্ছিলেন। এবার তাদের জীবনের সেই পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পশ্চিমবঙ্গ   সংগীতশিল্পী   অনুপম-প্রশ্মিতা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close