রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের হাতে মায়ের মৃত্যু
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম আপডেট: ১৮.০৮.২০২৬ ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় ভাত কম রান্না করায় লাঠি দিয়ে পিটিয়ে মা কানন বালাকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে ছেলে সুজন বালার (৩০) বিরুদ্ধে। 

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। নিহত কানন বালা ওই গ্রামের সুনীল বালার স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, সুজন বালা রোববার রাতে বাইরে থেকে বাড়িতে ফিরে ভাত খেতে যায়। এ সময় সে পাতিলে ভাত কম দেখতে পেয়ে এ নিয়ে মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত সাড়ে বারোটার দিকে সুজন লাঠি দিয়ে মা কানন বালার মাথায় ও কানে আঘাত করে। এতে সে গুরুত্ব আহত হয়ে ঘরে পড়ে থাকেন।

পরে ভোরে সুজন ঘুম থেকে উঠে পরিবারের লোকজনের সহায়তায় তাকে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কাউখালী থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা বলেন, “এ ঘটনায় নিহত কানন বালার ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজন বালাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কাউখালী   ছেলের হাতে মায়ের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close