সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
লাইফস্টাইল
মূত্রথলি থেকে ৩.১ কেজির বিশাল পাথর অপসারণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। অস্ত্রোপচার করা চিকিৎসকদের দাবি―মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এই বিশাল ওজনের পাথর অপসারণটি সবচেয়ে বড় হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি শহরের একটি হাসপাতালে গত সপ্তাহে অস্ত্রোপচারটি করা হয়েছে। ৫৫ বছর বয়সী রোগী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় প্রস্রাব করতে সমস্যা হওয়ার বিষয়টি নজরে আসে চিকিৎসকদের। তারপর পরীক্ষা-নিরীক্ষায় মূত্রথলিতে পাথর শনাক্ত হয়।

চিকিৎসকরা ওই রোগীর অস্ত্রোপচারের সময় পাথরটি উদ্ধার করেন। যার ওজন ছিল ৩ দশমিক ১ কেজি বা প্রায় ৬ দশমিক ৮ পাউন্ড। যেটি একজন পূর্ণবয়স্ক নবজাতকের ওজনের কাছাকাছি প্রায়। আর পাথরটির আকারও ছিল প্রায় উটপাখির ডিমের সমান।

চিকিৎসক প্রহালাহান বালাকৃষ্ণান এ অস্ত্রেপচারের নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, নথি অনুযায়ী, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা এটিই এখন পর্যন্ত নথিভুক্ত বৃহত্তম মূত্রথলির পাথর।

তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে খুবই ভালো আছেন রোগী। তবে তার স্ট্রোকসহ অন্যান্য শারীরিক জটিলতার জন্য চিকিৎসা চলমান থাকায় এখনো হাসপাতালে রাখা হয়েছে তাকে। তার ধারণা―পাঁচ থেকে ১০ বছর সময় ধরে পাথরটি ওই ব্যক্তির মূত্রথলিতে ছিল।

মূত্রে বিদ্যমান নানা খনিজ পদার্থ জমে স্পটিক আকার ধারণ করলে তা পরবর্তীতে ধীরে ধীরে পাথর তৈরি হয় মূত্রথলিতে। মূত্রথলি পরিপূর্ণ খালি না হলেও এমন সমস্যা দেখা দিতে পারে। মূত্র জমে ঘন হলে তাতে বিদ্যমান খনিজ পদার্থ স্ফটিক তৈরি হয় এবং তা সময়ের সঙ্গে শক্ত পাথরে পরিণত হয়।

সাধারণত, খুব ছোট পাথর কিংবা বালুকণার মতো ছোট আকারের পাথর অনেক সময় আপনাআপনি শরীর থেকে বের হতে পারে। কিন্তু এক সেন্টিমিটারের বেশি বড় আকারের পাথর মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে। চার সেন্টিমিটারের বেশি আকারের মূত্রথলির পাথরকে ‘জায়ান্ট’ বা বিশাল পাথর বলে বিবেচনা করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য বলছে, এর আগে সব থেকে বড় মূত্রথলির পাথর অপসারণের রেকর্ড ব্রাজিলের ছিল। ২০০৩ সালে এক ব্যক্তির শরীর থেকে ১ দশমিক ৯ কেজি ওজনের একটি পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। যার দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার।

এবার শ্রীলঙ্কায় অপসারণ করা পাথরটির দৈর্ঘ্য প্রায় ১৭ সেন্টিমিটার, যা ওজনের ক্ষেত্রে আগের রেকর্ডের তুলনায় প্রায় ১ দশমিক ৬ গুন বড়। চিকিৎসকদের দাবি―৩ দশমিক ১ কেজি ওজনের এই মূত্রথলির পাথর অপসারণের বিষয়টি নতুন বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি লাভ করতে পারে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাথর অপসারণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close