মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
আমি জনগণের জন্য রাজনীতি করি: রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৫ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১২:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রোকন উদ্দিন বাবুল বলেছেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। দীর্ঘ ৪৭ বছর রাজনীতিতে অনেক নির্যাতন, ষড়যন্ত্র, মামলা-হামলার শিকার হওয়ার পরও আমি রাজনীতি থেকে সরে যাইনি। এমনকি আপনাদের ছেড়ে চলেও যাইনি। এখনও আছি, ভবিষ্যতেও থাকব। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমার দরজা খোলা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশে এসব কথা বলেন। সংসদীয় আসন-১৭, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ রুবেলের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম জুয়েল, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম কাজল, দুর্গাপুর বিএনপির যুগ্ম সম্পাদক অলিউর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি হাসি বেগম, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউপি সদস্য শামসুল আলম বকুল এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু প্রমুখ।

সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন, ‘আমি দীর্ঘ ৪৭ বছর যাবৎ রাজনীতির সঙ্গে জড়িত আছি। এই রাজনীতি করতে গিয়ে পথে-ঘাটে অনেক জায়গায় নির্যাতিত হয়েছি। আমি ইউপি নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমাকে গভীর ষড়যন্ত্র করে বারবার ফেল করানো হয়েছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আমাকে পরাজিত করতে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি এই এলাকার জনগণের ভোটে বিশাল ব্যবধানে দীর্ঘ ৪৭ বছর পর এই আসনটি উদ্ধার করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করেছি। সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি প্রধানমন্ত্রীর দেওয়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় বাস্তবায়ন করতে আমার এলাকায় অনেক রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুলের বিল্ডিং, বিদ্যালয়ের উন্নয়ন এবং কোমলমতি শিশুদের জন্য স্কুলব্যাগ, বাইসাইকেল, গরিব ও দুস্থ-অসহায়দের জন্যসহ অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সেই উন্নয়নমূলক কাজ দেখতে না পেরে ঈর্ষান্বিত হয়ে দলের কিছু নামধারী নেতাকর্মী সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে হেয়প্রতিপন্ন করতে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তারা বলছে, তৃণমূলের নেতাকর্মীরা নাকি আমার পাশে নেই।’

রোকন উদ্দিন বাবুল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তারা আমাকে না জানিয়ে কর্মসূচি পালন করে। আমরা যাতে খালেদা জিয়ার জন্মদিন পালন করতে না পারি, সেজন্য তারা দলীয় কার্যালয়ে তালা মেরে চলে যায়। পরে আমার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের তালা ভেঙে খালেদা জিয়ার জন্মদিন পালন করি।’

তিনি আরও বলেন, ‘তাদের এই ষড়যন্ত্রই শেষ নয়। আজকের মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ বানচাল করতে সোমবার (১৭ আগস্ট) বিএনপি দলীয় কার্যালয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। পাশাপাশি সমাবেশে যাতে নেতাকর্মীরা না আসে, তার জন্য বিভিন্ন বাধা ও হুমকি প্রদান করে। সবকিছু বাঘা পেরিয়ে জোয়ার-ভাটার মতো হাজার হাজার জনগণ আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত হয়েছে। এতেই প্রমাণ হয়, এই এলাকার জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা আমার পাশে আছে।’

অন্যদিকে যারা জনগণের সেবা করতে গিয়ে বাধা ও ষড়যন্ত্র করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলি, যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে তার তদন্ত সরেজমিনে করতে অবিলম্বে দলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানাই।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close