মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমাদের ধর্মীয় সম্প্রীতি যুগ যুগ ধরে অটুট থাকবে: রিজভী      পিছিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা      হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      
বিনোদন
‘পে-স্কেল কবে হবে কেউ জানে না’—পুরোনো গানেই নতুন ট্রল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:০২ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জল্পনা-কল্পনা যেন বেড়েই চলেছে। কখনো পে-স্কেল ঘোষণার খবর, আবার কখনো তা স্থগিতের আলোচনা—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা ধরনের ট্রল ও রসিকতা।

এরই মধ্যে আশির দশকের বাংলা সিনেমার একটি গান নতুন করে ভাইরাল হয়েছে। জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো সেই গানের কথার সঙ্গে পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

ভাইরাল হওয়া গানটি হলো ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘কেউ জানে না’।

পে-স্কেল নিয়ে মজার ছলে অনেকে গানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। লিটন বাপন নামে একজন লিখেছেন, ‘পে-স্কেল কবে হবে, তুমি আমি কেউ জানি না, কেউ জানি না।’

পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত হবে, সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। আর ‘কবে’ ও ‘কেউ জানে না’—গানের এই কথাগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো গানটিকে নতুন করে আলোচনায় এনেছে।

ফারুক সাকিব নামে একজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।’

ইউটিউবে গানটির ভিডিও ১ কোটি ৮০ লাখের বেশি বার দেখা হয়েছে। সিনেমাটির আলোচিত এই গানের ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানোর দৃশ্যও অনেকের নজর কেড়েছে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই পুরোনো এই গানটি যেন নতুন প্রজন্মের কাছে ভিন্ন এক অর্থে ফিরে এসেছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পে-স্কেল   ভাইরাল   জাফর ইকবাল ও ববিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close