বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
আন্তর্জাতিক
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত সাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:০১ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ৯:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় স্ত্রীসহ ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও পাঁচ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। 

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন প্রাণ হারান। নিহত অন্য পাঁচজন মার্কিন নাগরিক বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে করে আরোহীরা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন।

দুর্ঘটনার স্থানের ছবিতে দেখা যায়, মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে ধোঁয়া উঠছে। কেনিয়া রেড ক্রসের সদস্যরা তখনো জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক সেনসি-কন্তুজির (৪৪) মৃত্যুর বিষয়ে ইকুয়েডর বিস্তারিত কিছু জানায়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় সরকারের পক্ষ থেকে গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

দুর্ঘটনায় নিহত মার্কিনীদের মধ্যে একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ। অন্য চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি।

সূত্র: বিবিসি

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কেনিয়া   হেলিকপ্টার   বিধ্বস্ত   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close