বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর      সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রোক      ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, হাইকোর্টে রিট খারিজ      
আন্তর্জাতিক
ফের ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৫৬ এএম আপডেট: ২০.০৮.২০২৬ ১১:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চলতি সপ্তাহে ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা এটি দ্বিতীয় ভূমিকম্প।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। 

এর আগে সোমবার, ১৭ আগস্ট জার্মানির জিএফজেড রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, একই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেটিও ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

মাত্র দুই দিন আগে আঘাত হানা আরও শক্তিশালী ভূমিকম্পের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা। এমন সময়ে আবারও ভূমিকম্প। যখন শনিবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ফ্লোরেসে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।

পূর্ব নুসা তেংগারা প্রদেশে ধারাবাহিক ভূমিকম্পে ৯০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস এবং আরও ৪৫০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, ১৩৫ জন আহত হয়েছেন। শুধু ফ্লোরেস অঞ্চলেই অন্তত ২৪১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি হলে আতঙ্কে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে যান। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, প্রস্তুত খাবার, পানীয় জল, কম্বল ও ওষুধ বিতরণ করছেন। বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য স্থাপন করা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্রও।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


আরও সংবাদ   বিষয়:  ইন্দোনেশিয়া   ভূমিকম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close