সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      ● জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ      ● আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিন দিনে সংখ্যা ৯      ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের মিছিল
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১১:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকারের বিরুদ্ধে ‘পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে কলা ঝুপড়ি, পুরাতন কলা ভবন ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, রেদোয়ান আহমেদ, রাজিব হোসেন, মেহেদী হাসান নয়ন, মুক্তাদির রাহমান মুনিম, ফাইরুজ সাদাফ দ্বীপ, তাছিন আল সাদমান, কাজী শাহরিয়ার আহমেদ, মো. জাবেদ, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. রুকনুদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিক বাবু, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আকাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিল শেষে ছাত্রদলের নেতারা বলেন, সরকারের ১৮০ দিনের বিভিন্ন সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি সরকারের বিরুদ্ধে ‘পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর’ অপচেষ্টা প্রতিহত করতে তারা সোচ্চার থাকবেন।

তারা আরও বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সরকারের বিরুদ্ধে অপপ্রচার   প্রতিবাদ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close