সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       ● জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে হবে শেষ      
প্রিয় ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্ ফোরকান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোকাহত। তারুণ্যের প্রতীক তারেক রহমানকে পেয়ে তারা আশাবাদী হয়েছেন। সংকট কাটিয়ে জাতীয়তাবাদী দল আবারও ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে রয়েছেন। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যে তিনি ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছিলেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সময় দেশে সংসদীয় ব্যবস্থা চালুর বিষয়টিও তিনি তুলে ধরেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতেও খালেদা জিয়ার ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম মাসুদুল আজাদ চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম, আব্দুল সবুর, খাইরুননবী ও আব্দুল মান্নান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সম্পাদক ইয়াছিন এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ সংগঠনটির নেতাকর্মীরা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩০০ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশ নেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close