বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই নিজেদের বাংলাদেশি মনে করি : প্রধানমন্ত্রী      দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে ভারত      নানামুখী সংকটে বাড়ছে অসন্তোষ      আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      
দেশজুড়ে
নীলফামারীতে ডেপুটেশন বাতিলের আগেই বদলি, শিক্ষক সংকটে বিদ্যালয়
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্প্রতি জারিকৃত একটি বদলি আদেশ ও ডেপুটেশন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গত ২০ আগস্ট জারিকৃত এক অফিস আদেশে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়।

নথি ও প্রাপ্ত তথ্যে দেখা যায়, উক্ত বদলি আদেশের ৩ নম্বর ক্রমিকে থাকা সহকারী শিক্ষক জুই রানীকে তার মূল কর্মস্থল ‘দাঁড়িহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে ‘তরণীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ বদলি করা হয়। অথচ তিনি দীর্ঘদিন ধরে সংযুক্তিতে (ডেপুটেশন) ‘কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ কর্মরত ছিলেন।

নিয়ম অনুযায়ী, সংযুক্তি বাতিল করে বদলির আবেদন করতে হয়। তবে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা তার সংযুক্তি আদেশ বাতিল না করেই তার বদলির আবেদন গ্রহণ করে বদলি আদেশ প্রদান করেন। সহকারী শিক্ষক জুই রানীর সংযুক্তি বাতিল না করে কীভাবে এই বদলি আদেশ জারি করা হয়েছে, তার কোনো সদুত্তর মেলেনি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বদলি কমিটির সদস্যসচিব জছিজুল আলম মন্ডলের কাছে। বদলির এমন অনিয়ম নিয়ে শিক্ষক সমাজে নানা প্রশ্ন উঠেছে।

এদিকে, গত ১৩ আগস্ট গণমাধ্যমে ‘নীলফামারী সদর উপজেলা কর্মকর্তার ডেপুটেশন বাণিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ১৬ ও ১৮ আগস্ট দুটি পৃথক আদেশে আটজন শিক্ষকের ডেপুটেশন বাতিল হলেও জুই রানীর ডেপুটেশন বাতিলের কোনো আদেশ পাওয়া যায়নি।

কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজিরা খাতা এবং ৩০ আগস্টের ‘বিদ্যালয়ে দৈনিক উপস্থিতি তথ্য’ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, ২০ আগস্ট বদলি আদেশ হলেও জুই রানী গত ২৩ আগস্ট পর্যন্ত সংযুক্ত বিদ্যালয়ে উপস্থিত থেকে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, শিক্ষক প্রতিস্থাপন না করে জুই রানীকে সরিয়ে নেওয়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পাঁচজন শিক্ষকের অনুমোদিত পদের বিপরীতে বিদ্যালয়টিতে জুই রানীসহ তিনজন শিক্ষক কর্মরত ছিলেন। ৮১ জন শিক্ষার্থীর বিদ্যালয়টিতে জুই রানীর বদলির পর বর্তমানে মাত্র দুজন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তরণীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা জানান, বদলিকৃত শিক্ষক জুই রানী গত ২৪ তারিখে ওই বিদ্যালয়ে যোগদান করেছেন। বর্তমানে তিনি এই বিদ্যালয়ে কর্মরত আছেন।

স্থানীয়দের অভিযোগ, সংযুক্তি (ডেপুটেশন) বাতিলের আগেই বদলি আদেশ এবং প্রয়োজনীয় শিক্ষক প্রতিস্থাপন না করে মাত্র দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনার এমন পরিস্থিতিতে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ‘যদি এ রকম বদলি আদেশ হয়ে থাকে, তাহলে এই পদ্ধতি সঠিক নয়। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close