মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
রংতুলি, ক্যামেরা আর স্বপ্নের আলোয় ইভার এগিয়ে চলা
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বপ্ন শুধু চোখে দেখা কোনো ছবি নয়; স্বপ্ন এমন এক শক্তি, যা প্রতিকূলতার মাঝেও মানুষকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। মেধা, সৃজনশীলতা, গবেষণার আগ্রহ আর মানুষের জন্য কিছু করার প্রত্যয়কে সঙ্গী করে সেই স্বপ্নের পথেই এগিয়ে চলেছেন কিশোরগঞ্জের ভৈরবের তরুণী ইসরাত জাহান ইভা।

দুই বোনের মধ্যে ছোট ইভার জন্ম ও বেড়ে ওঠা ভৈরবে। শৈশব-কৈশোরের নানা স্মৃতি জড়িয়ে আছে এই শহরকে ঘিরে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি ভর্তি হন গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন তিনি।

শিক্ষাজীবনের পাশাপাশি গবেষণার প্রতিও রয়েছে তার গভীর আগ্রহ। ক্যান্সার নিয়ে গবেষণায় যুক্ত হওয়ার পাশাপাশি একাডেমিক ও সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ইভা। ভবিষ্যতে জনস্বাস্থ্য নিয়ে আরও বিস্তর জ্ঞান অর্জন করে মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

তবে ইভার গল্প কেবল পড়াশোনা ও গবেষণায় সীমাবদ্ধ নয়। রংতুলি ও ক্যামেরার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সঙ্গে প্রায় চার বছর কাজ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে আঁকাআঁকির আলাদা কোনো সংগঠন না থাকলেও থেমে থাকেননি। নিজের আগ্রহ ও অধ্যবসায়কে সঙ্গী করে চালিয়ে গেছেন নিয়মিত চর্চা।


রংতুলির আঁচড়ে যেমন অনুভূতি ও সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন, তেমনি ক্যামেরার ফ্রেমে ধরে রেখেছেন জীবনের নানা মুহূর্ত। সৃজনশীলতার এই দুই মাধ্যম তার ব্যক্তিত্বের আরেকটি দিককে সামনে নিয়ে এসেছে।

এখন ইভার স্বপ্নের পরিধি আরও বড়। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভবিষ্যতে দেশের প্রান্তিক মানুষের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে চান। তাঁর বিশ্বাস, ক্যান্সার মানেই জীবন থেমে যাওয়া নয়; সময়মতো সচেতনতা, সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় যত্নের মাধ্যমে এই রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব।

ইভার লক্ষ্য শুধু নিজের ক্যারিয়ার গড়া নয়। ক্যান্সারের কারণ, ঝুঁকি, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে বৃহৎ পরিসরে জ্ঞান অর্জন করে জনস্বাস্থ্য খাতে অবদান রাখতে চান তিনি। বিশেষ করে নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসচেতনতা এবং স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে প্রথমে নিজের এলাকা এবং পর্যায়ক্রমে সারাদেশে কাজ করার প্রত্যয় তাঁর।

এর বাইরেও রয়েছে আরও মানবিক এক স্বপ্ন। ভবিষ্যতে এতিম শিশু ও সন্তানহারা বৃদ্ধদের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান ইভা। যেখানে অসহায় মানুষগুলো পাবেন নিরাপদ আশ্রয়, যত্ন ও ভালোবাসা।

তাই ইসরাত জাহান ইভার পথচলা কেবল একজন তরুণীর ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। এটি এমন এক স্বপ্নবাজ মানুষের গল্প, যিনি জ্ঞানকে সেবায়, সৃজনশীলতাকে সৌন্দর্যে আর নিজের অর্জনকে মানুষের কল্যাণে কাজে লাগাতে চান। রংতুলি, ক্যামেরা আর গবেষণার জগৎ পেরিয়ে তার সেই স্বপ্ন কত দূর যায়—সেদিকেই এখন তাকিয়ে তার পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close