বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি       ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      
দেশজুড়ে
উল্লাপাড়ায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৫:৪৩ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইটভাটার পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (১২) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার ১০-১৫ জন ছাত্র ইটভাটার পাশে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই পুকুর থেকে উঠে গেলেও ওমর ফারুক পানিতে থেকে যায়। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   পুকুরে ডুবে   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close