শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      
দেশজুড়ে
রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ করিম উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কেরানিহাট এলাকায় করিমকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, করিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাজী আবদুল মান্নানের ওপর হামলার ঘটনায় করা একটি মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, গত ৫ আগস্টের পর থেকে এ নিয়ে রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার সঙ্গে করিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “করিমকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে করিমের বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পর কেরানিহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাউজান   দুর্বৃত্তের গুলি   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close