বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
বিনোদন
মোদির পোস্টার বিতর্কে আপাতত স্বস্তি শ্রীলেখার
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ১:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টার হাতে ছবি তোলার অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতা হাইকোর্ট তাকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছেন।

গত জুলাইয়ে একটি আপত্তিকর ও কুরুচিকর পোস্টার প্রকাশ্যে তুলে ধরার অভিযোগ ওঠে শ্রীলেখার বিরুদ্ধে। তবে শুরু থেকেই অভিনেত্রীর দাবি ছিল, পোস্টারে থাকা ছবিটি না দেখেই তিনি সেটি হাতে নিয়েছিলেন এবং ওই অবস্থায় ছবি তুলেছিলেন।

ঘটনার পর বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের অভিযোগের ভিত্তিতে কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলা বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারায় ঘটনাটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অভিনেত্রীর কাজটি অন্যায় হতে পারে, তবে ওই ধারায় তা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে না।

তবে মামলার তদন্ত চালিয়ে যেতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শ্রীলেখা মিত্রকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে। এ সময়ের মধ্যে আদালতের অনুমতি ছাড়া অভিনেত্রীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তের প্রয়োজনে শ্রীলেখাকে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে। তাঁকে হাজিরার জন্য নোটিস দেওয়া হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে তা জানাতে হবে।

তবে তদন্তে সহযোগিতা না করলে এই অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহারের আবেদন করা যেতে পারে বলেও আদালত জানিয়েছেন।

সব মিলিয়ে মোদির পোস্টার বিতর্ককে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় আপাতত কিছুটা আইনি স্বস্তি পেলেন টালিউডের বর্ষীয়ান এই অভিনেত্রী।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি   শ্রীলেখা   পোস্টার বিতর্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close